বগুড়ার শেরপুর উপজেলায় এবছর অষ্টম শ্রেণিতে বৃত্তির ফলাফলে সাফল্য অর্জন করেছে পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ। উপজেলার ৫৭ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীর মধ্যে শুধু এ শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। অধ্যক্ষ শেখ মোঃ আব্দুল মান্নান জানান, ২০১৩ সালে এ স্কুল থেকে ১৬৮ শিক্ষার্থী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩৯ জন জিপিএ-৫ লাভ করে। এদের মধ্যে ১৭ জন ট্যালেন্টপুলে ও ২৮ জন সাধারণ গ্রেডসহ মোট ৪৫ জন বৃত্তি লাভ করেছে। স্কুলের রেক্টর ও পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া’র যুগ্ম পরিচালক একেএম খায়রুল আলম জানান, শিক্ষকদের প্রচেষ্টা ও স্কুলের নিয়মানুবর্তীতার কারণে এ সাফল্য অর্জিত হয়েছে।
