এসপিরিন সেবনে হার্টের সমস্যার উন্নতি হয় এটা অনেক পুরাতন তথ্য। তবে সম্প্রতি একটি নতুন গবেষণায় বিশেষজ্ঞগণ বলছেন, নিয়মিত এসপিরিন সেবনে অন্ত্রের ক্যান্সার বা কোলন ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায়। তবে বিশেষজ্ঞগণ বলছেন, যাদের গ্যাস্ট্রিক সমস্যা বা গ্যাস্ট্রোইন্টেসটাইনাল ব্লিডিং হয় তাদের এসপিরিন সেবন করা উচিত নয়।
সাধারণত: হার্ট অ্যাটাক রোধে লোডোজ এসপিরিন সেবনের পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ক্ষেত্রে দৈনিক ৫০ থেকে ৭৫ মিলিগ্রাম পর্যন্ত এসপিরিন সেবন করা যেতে পারে।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
