বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার বার্নার্ড র্যাবেটজের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মির্জা ফখরুলসহ আরো পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, এনাম আহমেদ চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য জেবা খান ও সিনিয়র সাংবাদিক শফিক রেহমান বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের পরিস্থিতি তুলে ধরেন বিএনপি নেতারা।
