তিনটি ইউনিয়নের উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল

আপডেট : ০৬ মে ২০১৪, ২১:৫৯
তিনটি পৃথক ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। রিপোর্ট ইত্তেফাক সংবাদদাতাদের। রায়গঞ্জে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল কুড়িগ্রামের নাগেশ্বরীর রায়গঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে গত সোমবার ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন আ.স.ম আব্দুল্লাহ আল ওয়ালিদ মাসুম, নুরুজ্জামান মন্ডল, আব্দুল আউয়াল সরকার, আমিনা বেগম, এ.কে.এম তানজিমুল ইসলাম কিরন ও মোজাম্মেল হক দুদু। সোমবার বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। পূর্বভাগে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদের উপনিবার্চনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার মনোনয়নপত্র দাখিলকৃতরা হলেন মোহাম্মদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ছাল্লাহউদ্দিন, মো. আয়ুব খান, মো. হাবিবুল ইসলাম, মো. আক্কাস আলী, মো. সেলিম উদ্দিন ও মো. জানু মিয়া। পিঞ্জুরীতে ৩ প্রার্থীর মনোনয়ন দাখিল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাসান উদ্দিন এর কার্যালয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আবু ছাইদ শিকদার, সাবেক চেয়ারম্যান মাহামুদুল হক শিকদার, শিক্ষক এস এম মিজানুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন।