বিনোদন রিপোর্ট
‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’—এক গানেই বাংলা গানের শ্রোতাদের বাজিমাত করেছিলেন লুত্ফর। সংস্কৃতি অঙ্গনের নানা উঠোনে পদচারণা করলেও গানটাই তাঁর প্রধান প্রেমিকা হিসেবে প্রতিষ্ঠিত আজ। ইদানিং ইউটিউবভিত্তিক অনুষ্ঠানের উপস্থাপনাও করছেন। এবারের ঈদে আসছে তাঁর একাধিক গান। কোনোটির কথা লিখেছেন, কোনোটির সুর করেছেন, কোনোটি নিজে গেয়েছেন। বিস্তৃত এই সুরের পথিক তাই আপনমনে নিজের কাজের ঘোরে নিজের এক পৃথিবী গড়ে তুলেছেন একাই।
ঈদের গানগুলো—দিলরুবা খানের মন ভালো নেই, পথিক নবীর জোড়া শালিক, ঈশিতার আমার অভিমান, পিন্টু ঘোষের কবর কবর লাগে, নিজের গাওয়া ক্যামনে তুমি পারো, রঙ্গন হূদ্যর উজান মেঘের বায়ু। সব ক’টি গানেরই প্রকাশক জি-সিরিজ।
লুত্ফর হাসান বলেন, ‘আমার সারাদিনের ঘোর হলো লেখালেখি, সুর আর গান। এর ভেতরেই কবে কখন এতগুলো গান হয়ে গেল। সেও আবার ঈদ উপলক্ষেই মুক্তি পাচ্ছে তা আমি বলতে পারবো না। সবগুলোই আমার শ্রেষ্ঠ সন্তান। আপনাদের ভালো লাগবে আশা করি।’
