পুলিশের সামনে মাতাল চালকের কাণ্ড

আপডেট : ০৬ মে ২০১৪, ২৩:১৯
মাতাল মাতলামি করবে এটাই স্বাভাবিক। তবে ক্ষেত্র বিশেষে সব মাতালই নিজেকে সামলে নেয়। কথায় বলে, জাতে মাতাল তালে ঠিক। কিন্তু এক মার্কিন নাগরিক করলো উল্টো কাজ! পুলিশ তার কাছে চাইলো ড্রাইভিং লাইসেন্স। আর সে কিনা দিল বিয়ার! পুলিশের মুখপাত্র সার্জেন্ট ফিডেল এসপিনোজা বলেন, জর্জিয়ার নাগরিক ডামোন টোবিয়াস এক্সামের বিরুদ্ধে পূর্ব থেকেই আটটি অভিযোগ আছে। এরই মধ্যে সে আবার পুলিশের গাড়িকে ধাক্কা দিল। পুলিশ কর্মকর্তা আলভিন রডরিগুয়েজ তার গাড়ি লক্ষ্য করে তাড়া করে। এবং অবশেষে আটক করে। কর্মকর্তা তাকে ড্রাইভিং লাইসেন্স দিতে বলে। সে ঠিকই পুলিশের কথা মানে এবং একটা জিনিসও দেয়। তবে সেটা লাইসেন্স নয়, বিয়ারের বোতল! তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সে মাতাল ছিল এবং এর ফলে সঠিক সিদ্ধান্তটি নিতে পারেনি। একেই বলে সত্যিকারের মাতাল। -নিউইয়র্ক ডেইলি নিউজ