বরিশাল-৫ উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে তদন্ত কমিটি করতে বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ জুন এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে নির্বাচনে অনিয়ম রোধে ৬ জন ম্যাজিস্ট্র্রেট নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্র্রেট চারজন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুজন। চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে একজন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন থেকে ২১ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে। এছাড়া বাকিরা নির্বাচনের পূর্বের দুদিন এবং ভোটগ্রহণের পরদিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
গত ৯ এপ্রিল বরিশাল সদর আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরণ মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপরই নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১১ মে। বাছাই করা হবে ১৪ মে আর প্রত্যাহার ২১ মে।
