বিএমডিসিতে বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটির দুই অধ্যাপক শিক্ষক প্রতিনিধি

আপডেট : ০৭ মে ২০১৪, ২২:২৬
বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক প্রতিনিধি নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ জুলফিকার রহমান খান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাঃ মিল্টন হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ সায়েদুর রহমান।- প্রেস বিজ্ঞপ্তি