আজকের অনুষ্ঠান

আপডেট : ০৭ মে ২০১৪, ২২:২৮
জাতীয় সমন্বিত উন্নয়ন ফাউন্ডেশন ঃ বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল, বিকাল ৫টা, শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র। জাতীয় প্রেসক্লাব ঃ সাংবাদিক এবিএম মূসার স্মরণসভা, বিকাল ৩টা, প্রেসক্লাব প্রাঙ্গণ। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ঃ হাসপাতাল কর্তৃপক্ষ ও সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা, বেলা ১২টা, হাসপাতাল কনফারেন্স রুম। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঃ দেশব্যাপী গুম, হত্যার প্রতিবাদে সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ, বেলা সাড়ে ১১টা, বাহাদুরশাহ পার্ক। বিএসটিআই ঃ ল্যাবরেটরি ভবন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইমের শুভ উদ্বোধন, বেলা ১১টা, বিএসটিআই প্রধান কার্যালয়।