সন্ত্রাসীদের গুলিতে এমএন লারমা গ্রুপের সদস্য দুই ভাই নিহত

আপডেট : ০৮ মে ২০১৪, ২১:১৩
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পাগুজ্যাছড়ির চারকিলো এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন জনসংহতি সমিতি-জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য দুই সহোদর ত্রিদিব চাকমা (৩৮) ও সুশান্ত চাকমা (৩৫)। গতকাল বৃহস্পতিবার ভোরে বাঘাইছড়ির বটতলী গ্রামে পাগুজ্যাছড়ি এলাকার বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা তাদের উপর গুলি চালালে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পুলিশ ও স্থানীয় গ্রামবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজাতীয় সন্ত্রাসীদের ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ ত্রিদিব চাকমা ও সুশান্ত চাকমার বাড়িতে হামলা চালায় এবং দু’ভাইয়ের উপর ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়।