সাংবাদিকদের মাধ্যমেই আমরা দেশের সকল খবর পেয়ে থাকি। এই কাজ করতে গিয়ে আমাদের সাংবাদিকগণ বিভিন্ন সময় বিভিন্ন স্থানে হামলার শিকার হচ্ছেন, হচ্ছেন লাঞ্ছনার শিকারও। সম্প্রতি পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক), ঢাকা মিটফোর্ড হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। যা খুবই লজ্জাজনক। একটি কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিলের জন্যে সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। এটা মোটেও কাম্য নয়। এর বিরুদ্ধে সরকারকে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
নাজিব মুবিন,
শিক্ষার্থী, ফুড ইঞ্জিনিয়ারিং,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি),
ময়মনসিংহ
