মোবাইল ফোন অপারেটর রবির উদ্যোগে আয়োজিত উইমেন অব এক্সিলেন্স প্রতিযোগিতায় শিরোপা বিজয়ী হয়েছেন নাফিসা বিনতে ইউসুফ। প্রথম ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন সুফিয়া বেগম ও উম্মে আয়মান তাসনিম। বুধবার রাতে গুলশানের ইমানুয়েলস হলে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার হাইকমিশনার এইচ. ই মাদাম নরলিন ওথম্যান এবং রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে, চিফ অপারেটিং অফিসার মাহতাবউদ্দিন আহমেদ ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মতিউল ইসলাম নওশাদ।
প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে কর্মদক্ষতা, মূল্যবোধ ও সমস্যা সমাধানের দক্ষতার ভিত্তিতে ৯ জন চূড়ান্ত প্রতিযোগী মনোনীত হয়েছিলেন। তাদের মধ্য থেকে এই তিনজনকে পুরস্কৃত করা হয়েছে। নারী কর্মীদের সম্মাননা প্রদান এবং কোম্পানিতে বৈচিত্র্য আনা ও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে নারীর সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্দেশে ‘রবি উইম্যান অব এক্সিলেন্স’ পদক্ষেপটি নেয়। গ্রান্ড ফিনালের বিচারক ছিলেন অভিনেত্রী সারা যাকের, রূপচর্চা বিশষেজ্ঞ ফারজানা শাকিল, অভিনেত্রী ত্রপা মজুমদার এবং রবির চিফ অপারেটিং অফিসার মাহতাবউদ্দিন আহমেদ।
