হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার সকালে এক কেজি ওজনের পাঁচটি সোনার বারসহ মো. সানি নামে একজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটক সানির গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে। তিনি ঢাকার ১৯৬/১, পূর্ব রামপুরায় থাকেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গতকাল সকাল সাতটার দিকে মো. সানি কুয়ালালামপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। ফ্লাইট থেকে নেমে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের তাকে সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে তার কোমর থেকে উল্লেখিত সোনা আটক করা হয়। যার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। সানি গত এক বছরে ২৪ বার মালয়েশিয়ায় আসা-যাওয়া করেছে।
