রোবট নামের সন্ধানে

আপডেট : ০৯ মে ২০১৪, ১৯:৪০
রোবট নামের উদ্ভাবক হলেন কারেল চাপেক। মজার ব্যাপার হচ্ছে, চাপেক কোনো বিজ্ঞানী বা প্রকৌশলী নন। তিনি একজন চেক নাট্যকার। ১৯২০ সালে তিনি ‘রোসামস ইউনিভার্সাল রোবট’ নামে একটি নাটক লিখেন। এই নাটকের প্রধান চরিত্রের নাম রোসাম নামের একজন বিজ্ঞানী। তিনি অবিকল মানুষের মতো দেখতে কিছু যন্ত্র তৈরি করেন যেগুলোর নাম ‘রোবট’। তিনি যন্ত্রমানবদের মাঝে যুক্ত করে দেন মানবিক গুণাবলী। এক পর্যায়ে সব রোবট মিলে মানবজাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অবশ্য মানুষ এবং রোবটের এই যুদ্ধে শেষ পর্যন্ত জয় হয় মানুষের। নাটকটির জনপ্রিয়তার পাশাপাশি ধীরে ধীরে মানুষের কাছে রোবট শব্দটিও অসম্ভব জনপ্রিয় হয়ে উঠে। পরবর্তীতে আইজাক আসিমভ, আর্থার সি ক্লার্কের মতো কল্পবিজ্ঞানের লেখকেরা তাদের বিভিন্ন গল্পে রোবট শব্দটি ব্যবহার করেন। আর এভাবেই প্রযুক্তির ইতিহাসে জায়গা করে নেয় একটি নতুন শব্দ ‘রোবট’!