মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন

আপডেট : ২৫ মে ২০১৯, ২১:৩৮

ডিজিটাল কন্টেন্ট খুঁটিনাটি

 

 

পলাশ কান্তি মজুমদার, সহকারি শিক্ষক (বাংলা)

চাঁদপুর জনতা হাইস্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা

 

 

 

 

মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট  প্রেজেন্টেশন তৈরির কলাকৌশল

 

প্রিয় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা নিন। আজ আমরা আলোচনা করবো কীভাবে ডিজিটাল কন্টেন্ট বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট  প্রেজেন্টেশন এ দ্রুত কপি-কাট-পেস্ট করা, নোটস লিখা,কন্টেন্ট প্রেজেন্টার ভিউতে প্রদর্শণ করা, স্লাইডে ফাইল লিংক করানোর কাজগুলো সহজে জেনে নিই।

পাওয়ার পয়েন্ট এ দ্রুত কপি ও কাট করার নিয়ম::

এমএস পাওয়ার পয়েন্টে কোন Slide Document দ্রুত কপি করতে চাইলে-

১. যে অংশটুকু কপি করতে চান সেটিকে প্রথমে সিলেক্ট করে নিন।

২. Ctrl চেপে ধরে সিলেক্ট করা অংশটুকু যেটি কপি করতে চান সেটির উপর মাউস ক্লিক করে টেনে আনুন। এতে দ্রুত কপি হবে।

পাওয়ার পয়েন্টের টেক্সবক্সসহ সকল লেখা কপি করতে চাইলে:

১. যে টেক্সবক্স সহ লেখাগুলি কপি করতে চান সেই টেক্সবক্সের লাইনের উপর ক্লিক করে প্রথমে টেক্সবক্সটি সিলেক্ট করে নিন।

২.কিংবা সরাসরি Ctrl চেপে ধরে টেক্সবক্সটি যেটি লেখাসহ কপি করতে চান সেটির উপর মাউস ক্লিক করে টেনে

আনুন। এতে টেক্সবক্সের সকল লেখা দ্রুত কপি হয়ে যাবে।

 

 এমএস পাওয়ার পয়েন্টের কোন কিছু দ্রুত কাট করতে চাইলে:

১. যে অংশটুকু কাট করতে চান সেটিকে প্রথমে সিলেক্ট করে নিন।

২. Ctrl না চেপে সিলেক্ট করা অংশটুকু যেটি কাট করতে চান সেটির উপর মাউস ক্লিক করে টেনে আনুন। এতে দ্রুত কাট হবে। এভাবে যে কোনো ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামেও কপি এবং কাট করা যায়।

 Power Point Presentation (কন্টেন্ট)-এ Note’s সন্নিবেশিত করার নিয়ম:

১. প্রথমে Power Point Presentation (কন্টেন্ট)- টির লেখালেখি, Animation এবং ছবির সকল কাজ সম্পাদন করে নিতে পারি।

২. এবার Power Point Presentation (কন্টেন্ট)- টিকে (যে স্লাইডে Note’s যুক্ত করতে চাই) Edit মোডে Open করি।

৩.এখন Power Point-2007, Power Point-2010, Power Point-2013বা Power Point-2016 এর জন্য নিচের Status Bar-এ লেখা Notes-এ ক্লিক করুন।

৪.যদি নিচের Status Bar-এ Notes লেখাটি দেখতে না পান তাহলে Status Bar-এর উপর Mouse-এর ডান বাটন ক্লিক করুন।

৫.আপনার সামনে Customize Status Bar- টি প্রদর্শিত হবে।

৬.এখানে Notes লেখাটি দেখতে পাবেন যার বাম পার্শ্বে কোন টিক  মার্ক থাকবে না।

৭.এবার Notes লেখাটির উপর ক্লিক করুন তাহলে বাম পার্শ্বে একটি টিক মার্ক বসবে এবং Notes লেখাটি Status Bar-এ দেখতে পাবেন।

৮.এখন Status Bar-এ প্রদর্শিত Notes লেখাটির উপর ক্লিক করলে Slide-এর নিচে ‘Click to add notes’ লেখাটি দেখতে পাবেন।

৯. Click to add notes লেখাটির ওখানে ক্লিক করে আপনি আপনার প্রয়োজনীয় বর্ণনা (Note’s) লিখে রাখুন।

১০.Power Point-2007, PowerPoint-2010, PowerPoint-2013 বা Power Point-2016 এর ক্ষেত্রে কোন রকম নির্দেশ ছাড়াই Slide এর নিচে Click to add notes’ লেখাটি দেখতে পাবেন সেখানে ক্লিক করেই আপনি আপনার Notes লিখতে পারেন।

১১. যদি Power Point-2007, Power Point-2010, Power Point-2013 বা Power Point 2016 এর ক্ষেত্রে কোন রকম নির্দেশ ছাড়াই Slide এর নিচে Click to add notes’ লেখাটি দেখতে না পাই এবং Customize Status Bar-এ Notes লেখাটিও না থাকে তাহলে-

১২. Mouse পয়েন্টারটি আস্তে করে Status Bar এর উপরের কানায় রাখি।

১৩. এখন Mouse পয়েন্টারটি উপর নিচে তীর সংবলিত একটি আকৃতি ধারন করবে।

১৪. এবার Mouse এর বাম বাটন চেপে রেখে উপরের দিকে কিছুটা টেনে ছেড়ে দিই।

১৫. এখন  ‘ Click to add notes’ লেখাটি প্রদর্শিত হবে এবং এখানে ক্লিক করে Notes গুলি লিখি।

১৬. কোন Notes পরিবর্তন করতে চাইলে সেটি যদি Slide-এর নিচে প্রদর্শিত না হয় তাহলে পুনরায় Status Bar Notes-এ ক্লিক করুন অথবা Mouse দিয়ে টেনে তুলুন তাহলে আপনার লেখা Note’s গুলি প্রদর্শিত হবে এবং প্রয়োজনীয় পরিবর্তন করুন।

১৭. এইভাবে একে একে প্রয়োজনীয় প্রত্যেকটি Slide-‰ আপনি Notes লেখা সম্পন্ন করে ফেলুন।

এই পদ্ধতিতে PowerPoint Presentation (কন্টেন্ট)-উপস্থাপনের ব্যবস্থাকেবলা হয় কন্টেন্টকে Presenter View তে প্রদর্শন করা। এর ফলে আপনার উপস্থাপনা আরও সুষ্ঠ ও সুন্দর হয়ে উঠবে।