ভারতের জাতীয় নির্বাচনকে সামনে রেখে জমজমাট ব্যবসা করছেন কলকাতার মিষ্টি দোকানীরা। শহরটির ভবানিপুরের মিষ্টির দোকান ‘বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিকে’ না গেলে বোঝার উপায় নেই নির্বাচনী মিষ্টির কদরটা আসলে কোন মাত্রায় পৌঁছেছে ! -বিডিনিউজ
বাঙালি মালিকানাধীন প্রায় সোয়াশ’ বছরের পুরনো এই দোকানে নির্বাচনী মিষ্টি কিনতে আসছেন তৃণমূল কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, বিজেপি ও কংগ্রেস সমর্থক ও নেতারা। যারা ভোট চাওয়ার জন্য এই মিষ্টি উপহার হিসাবে পাঠাচ্ছেন।
