আজকের অনুষ্ঠান

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:০৮
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ : সাম্প্রদায়িক সহিংসতার চালচিত্র নিয়ে করা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান, সকাল ১০টা, সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। জিয়া সেনা : বিরোধী দলের গুম হওয়া নেতাদের ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন, সকাল সাড়ে ১০টা, জাতীয় প্রেসক্লাব। আমার অধিকার ফাউন্ডেশন : বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় গুণগতমান ও বৈষম্য : বাস্তবতা ও করণীয় শীর্ষক সেমিনার, সকাল ১০টা, সিরডাপ মিলনায়তন। সম্মিলিত সামাজিক আন্দোলন : গণতন্ত্র, রাজনীতি ও ধর্ম শীর্ষক আলোচনা সভা, সকাল সাড়ে ১০টা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি। হিউম্যান রাইটস কালচারাল সোসাইটি : অর্থনৈতিক কাঠামো উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক সভা, বিকাল সাড়ে ৪টা, শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন। মৌলিক অধিকার সংরক্ষণ কমিটি : গুম ও খুন : আতঙ্কিত বাংলাদেশ শীর্ষক সেমিনার, বিকাল ৩টা, জাতীয় প্রেসক্লাব।