শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবার শুরু হয়েছে দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীদের এক সমাবেশে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকতারউজ্জামান, ভারপ্রাপ্ত শিক্ষাসচিব মো: সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব এ এস মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
