জেলার মঠবাড়িয়ায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্থানীয় রাজাকারদের প্রত্যক্ষ সহযোগিতায় আলবদর পাকসেনারা ৫ জন মেধাবী ছাত্রসহ ১০ মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে। ১৯৭১ সালের আজকের এই দিনে জেলা শহরের বলেশ্বর খেয়াঘাটের বধ্যভূমিতে তাদের গুলি করে হত্যা করে পাকসেনারা। ৪৩ বছর পর দিবসটি যথাযোগ্য মর্যাদায় আজ শনিবার মঠবাড়িয়ায় প্রথম গণহত্যা দিবস পালিত হচ্ছে।
মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ মুক্তিযোদ্ধা সওগাতুল আলম সগীর স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে মঠবাড়িয়া শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হবে ১০ শহীদের জন্য দোয়া মাহফিল, স্মরণসভা ও ১০ শহীদের মরণোত্তর সনদ প্রদান অনুষ্ঠান। এইদিনে মঠবাড়িয়ার ফুলঝুরি গ্রামে প্রথম সম্মুখ যুদ্ধে শহীদ হন মুক্তিযোদ্ধা হাবিলদার আব্দুল রাজ্জাক বিশ্বাস ও সেনা সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব শরীফ। এই ১০ শহীদই মুক্তিযুদ্ধে মঠবাড়িয়ার প্রথম শহীদ। ৪৩ বছর পর এই প্রথম শহীদদের স্মরণে আজ শনিবার নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
