বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) আওতাভুক্ত বিএ এবং বিএস প্রোগ্রামের অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করেও ঘোষিত ফলাফলে বরিশালের একাধিক শিক্ষার্থীকে একটি বিষয়ে অনুপস্থিত দেখানো হয়েছে। এনিয়ে চরম হতাশ হয়ে পড়ছেন শিক্ষার্থীরা।
বরিশাল বাউবির ওই দুই প্রোগ্রামের পরীক্ষায় অংশগ্রহণকৃত একাধিক শিক্ষার্থীরা জানান, অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্রে গত বছরে অনুষ্ঠিত পরীক্ষায় তারা অংশগ্রহণ করেন। সমপ্রতি ওই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার ফলাফলে প্রায় ১০ জন শিক্ষার্থীকে রাষ্ট্রবিজ্ঞান-২ সহ একাধিক বিষয়ে অনুপস্থিত দেখানো হয়েছে। বিষয়টি তারা আঞ্চলিক প্রশাসনিক কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েও কোন সুফল পাননি।
এ ব্যাপারে বরিশাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কর্মকর্তা মোঃ ইউনুস আলী জানান, পরীক্ষার ফলাফলে কিছুটা সমস্যা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
