যে সমস্ত মহিলা সন্তান নেবেন তাদের মদ্যপান বা এলকোহল পান একেবারেই বন্ধ করা উচিত। কারণ গর্ভধারণ অবস্থায় মদ্যপান করলে গর্ভস্থ সন্তানের মারাত্মক ক্ষতি হতে পারে। এ ধরনের সমস্যাকে বলা হয় ফেটাল এলকোহল সিনড্রোম। আর সন্তান গর্ভে থাকা অবস্থায় এলকোহল পান করলে সন্তানের মস্তিষ্কের সমস্যাসহ আইকিউ হ্রাস, আচরণগত সমস্যা, গ্রোথ সমস্যা, বার্থ ডিফেক্টসহ নানা সমস্যা হতে পারে। আর এই উদ্বেগজনক তথ্যটি দিয়েছে মার্কিন সিডিসি।
তাই বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে পেটে সন্তান আসলে মায়েদের উচিত এলকোহল পান না করা। অন্তত: সুস্থ সন্তানের জন্যই এটা পরিহার করা দরকার।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
