আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে গর্ভবতী ও প্রসূতি মায়েদের সুষম পুষ্টি নিশ্চিত করতে আবুল খায়ের গ্রুপ বাজারে এনেছে প্রোফম নিউট্রিশন সাপ্লিমেন্ট। শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নওশাদ করিম চৌধুরী, ব্র্যান্ড ডিরেক্টর, আবুল খায়ের গ্রুপ, বিশিষ্ট পুষ্টিবিশেষজ্ঞ তামান্না চৌধুরী ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, গর্ভকালীন সময়ে মায়েদের চিন্তার সবটুকু জুড়েই থাকে তার অনাগত সন্তানের দৈহিক ও মানসিক বিকাশ। এ সুরক্ষা নিশ্চিতের জন্য মায়েদের সবার আগে হতে হয় নিজের প্রতি যত্নশীল। এমনকি নবজাতকের জন্মের পরও মায়েদের নিজের পুষ্টির যোগানের কথা মাথায় রাখতে হয়। সন্তানকে বুকের দুধ পান করানো মায়েদের হতে হয় গর্ভকালীন সময়ের চেয়েও বেশি সচেতন। তাই গর্ভকালীন ও এর পরবর্তী সময়ের পুষ্টি যোগান নিশ্চিত করতে এলো নতুন নিউট্রিশন সাপ্লিমেন্ট প্রোফম।
গর্ভাবস্থায় নারীর দেহে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন, ভিটামিন সি, ওমেগা থ্রি ও জিঙ্কের প্রয়োজন হয়, এসবেরই যোগান দেয় প্রোফম। তাই ভিন্ন ভিন্ন পুষ্টি মাধ্যমের চেয়ে এক প্রোফমেই মিলবে সব উপাদান। -প্রেস বিজ্ঞপ্তি
