রাজধানীর সায়েদাবাদ টার্মিনালে হূদয় হোসেন কাওসার নামে এক যুবক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মিন্টু ওরফে মিন্টা ও রাজা হোসেন পলাশ। শুক্রবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, পূর্ব শক্রতার জের ধরে গত বৃহস্পতিবার দুর্বৃত্তরা কাওসারকে হত্যা করে সায়েদাবাদ বাস টার্মিনালের বালুর মাঠ সংলগ্ন একটি বাড়ির পেছনে ফেলে রাখে। পরবর্তীতে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাওসারের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় সন্দেহভাজনদের নাম উল্লেখ করে শুক্রবার কাওসারের বাবা মো. জাকির হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকৃত এ দুইজন।
