ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর চলতি বছরের গ্রীষ্মকালীন (সামার) সেমিস্টারের নবাগত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও পরিচিতি অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়। বসুন্ধরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বরণ করে নেয়া হয় নতুন ছাত্র-ছাত্রীদের।
শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাণিজ্য অনুষদের ডিন ড. সারোয়ার উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ারিং এ্যান্ড কম্পিউটার সায়েন্স অনুষদের ডিন ড. আলী শিহাব সাব্বির, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক এম আলী হোসেন, লিবারেল আর্টস এন্ড সোশাল সায়েন্স অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মাহবুব আলম এবং লাইফ সায়েন্সেস অনুষদের ডিন ড. রীতা ইউসুফ। রেজিস্ট্রার ড. তানভীর এ খান বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রাথমিক ধারণা দেন। -প্রেস বিজ্ঞপ্তি \
