চ্যানেল ২৪ ব্যুরো প্রধানের উপর হামলা
চ্যানেল ২৪ এর ব্যুরো প্রধান ও ক্যামেরাপার্সনের উপর হামলাকারীদের গ্রেফতার এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাধারণ সমপাদককে হত্যার হুমকি প্রদানকারী পুলিশ হাবিলদার হাকিমকে প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার খুলনায় সাংবাদিকরা প্রেসক্লাবের সামনে ২ ঘণ্টা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে), মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), খুলনা প্রেসক্লাব, বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশন, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করে। সাংবাদিকরা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
কেইউজে সভাপতি আনোয়ারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সমপাদক মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
