পৃথক দুর্ঘটনায় নিহত ছয়

আপডেট : ১০ মে ২০১৪, ২২:০৬
রংপুরের দর্শনা এলাকায় দুর্ঘটনায় পিতা-পুত্রসহ পৃথক ঘটনায় গতকাল শনিবার ছয়জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। কমলগঞ্জে শিশুর মৃত্যু মৌলভীবাজারের কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের সামনে গতকাল শনিবার ডোবায় পড়ে পানিতে ডুবে সভ্য সূত্র ধর (৩) নামে এক শিশু মারা গেছে। মুক্তাগাছায় শ্রমিকের মুত্যু ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকার নন্দীবাড়ি এলাকায় গতকাল শনিবার সকালে হিটস্ট্রোকে আলী (৪৫) নামে এক মোটর চালক মারা গেছেন। রূপগঞ্জে গৃহবধূ ও যুবকের লাশ উদ্ধার নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইছাখালী এলাকা থেকে গতকাল শনিবার সকালে আমিরুল ইসলাম (২৪) ও লাভরাপাড়া এলাকা থেকে স্বপ্না আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। জুয়া খেলার টাকা না পেয়ে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে আমিরুল ইসলাম আত্মহত্যা করেছে বলে জানা গেছে। এদিকে, অভাবের তাড়নায় লাভরাপাড়া এলাকায় ৬ মাসের শিশু কন্যা রেখে গত ৯ মে শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে স্বপ্না আক্তার। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। চাঁদপুরে বিদ্যুত্স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু চাঁদপুর শহরের ৫নং খেয়াঘাটে গতকাল শনিবার ওয়ার্কশপে কাজ করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে মাসুদ (২২) নামে এক শ্রমিক মারা গেছেন। মিঠাপুকুরে পিতা-পুত্র নিহত রংপুর দর্শনা এলাকায় গতকাল শনিবার সকালে বাস ও ট্রাকের সংঘর্ষে পিতা-পুত্র নিহত ও মা-ছেলে আহত হয়েছেন। নিহতরা হলেন, পিতা রওশনুজ্জামান লিখু ও ছেলে শাহিরয়ার আক্তার শুভ। রওশনুজ্জামান চক দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শুভ শুকুরেরহাট শাইফুর’স ইংলিশ স্কুলের তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিল। আহতরা হলেন, নিহত রওশনুজ্জামানের স্ত্রী শাহানাজ আক্তার ঝর্ণা, মোসলেম বাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও ছোট ছেলে শমিক। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।