বরিশালে থ্রিডি জেব্রা ক্রসিং উদ্বোধন

আপডেট : ২৫ মে ২০১৯, ২১:৪৯

বরিশাল অফিস

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে বাংলাদেশে এই প্রথম নগরীর রাস্তায় আধুনিক প্রযুক্তির জেব্রা ক্রসিং দেওয়া হয়েছে। চারুকলা শিল্পীদের সহযোগিতায় শুক্রবার রাতে জিলা স্কুল মোড় থেকে আধুনিক মেশিনের সাহায্যে রাস্তায় ক্রসিং দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এ সময় মেয়র বলেন, নগরীর রাস্তায় এই জেব্রা ক্রসিং দেওয়ায় দূর থেকে গাড়ি চালকরা খুব সহজেই তা দেখতে পাবেন। থ্রিডি হওয়ায় ক্রসিংগুলো দূর থেকে উঁচু মনে হবে। এর ফলে গাড়ি চালকরা ওই স্থানে তাদের গাড়ির গতি কমিয়ে দেবে। এতে করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারী সহজেই চলাচল করতে পারবে এবং দুর্ঘটনা থেকে রক্ষা পাবে।