বন্দর ব্যবহারকারীদের সংগঠন পোর্ট ইউজার্স ফোরাম বন্দরের উত্পাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে অবিলম্বে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) চালুর দাবি জানিয়েছে। এনসিটির নির্মাণ কাজ সম্পন্ন হলেও তা অজ্ঞাত কারণে চালু না করায় ফোরামের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন। এসময় চট্টগ্রাম চেম্বারের নেতৃত্বাধীন পোর্ট ইউজার্স সদস্য বন্দরের শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে উপযুক্ত সকল প্রতিষ্ঠানকে সুযোগ দেয়ার দাবি জানানো হয়।
চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে পোর্ট ইউজার্স ফোরামের মতবিনিময় সভায় বন্দরের বর্তমান পরিস্থিতিসহ সার্বিক কর্মকাণ্ডের ব্যাপারে চেম্বার নেতৃবৃন্দসহ ফোরাম সদস্যরা বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও পোর্ট বিষয়ক চেম্বারের দায়িত্বপ্রাপ্ত আনোয়ার শওকত আফসার, মাহফুজুল হক শাহ চৌধুরী, আকতার হোসেন, ইমাম হোসেন বিলু প্রমুখ।
