রাবিতে শিবির ক্যাডার অস্ত্রসহ গ্রেফতার

আপডেট : ১০ মে ২০১৪, ২৩:৩৩
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের দুই নেতার হাত ও পা কাটার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রশিবিরের এক ক্যাডারকে বিদেশি অস্ত্রসহ ক্যাম্পাস থেকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শনিবার গ্রেফতারকৃত আশিকুর রহমান তুহিন ওরফে মইফুল বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সদস্য। মইফুল ছাত্রলীগ নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার চার নম্বর আসামি। র্যাব-৫ এর এএসপি জানান, গ্রেফতারকৃত মইফুলের বিরুদ্ধে শুধু মতিহার থানাতেই ১৫টি মামলা রয়েছে।