চট্টগ্রাম অফিস
সীতাকুন্ডের মদনহাট এলাকায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. শফি (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল শনিবার এই ঘটনা ঘটে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ভোরে ঘরের ছাদের উপর খড়খুটো পরিষ্কার করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয় শফি। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিত্সক মৃত ঘোষণা করে। সে এলাকার মৃত আহন মিয়ার পুত্র।
