মা দিবসের গোলটেবিল আলোচনা

আপডেট : ১১ মে ২০১৪, ১৯:৪৫
গতকাল ছিল বিশ্ব মা দিবস। দিবসটি উপলক্ষে দৈনিক ইত্তেফাক ও বেসরকারি সংস্থা ডর্প যৌথভাবে এক গোলটেবিল আলোচনার আয়োজন করে। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাজেট ভাবনা: সংগ্রামে উন্নয়নে দারিদ্র্য বিমোচনে মা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। তাকে সহযোগিতা করেন ডর্প-এর প্রতিষ্ঠাতা এ এইচ এম নোমান। মন্ত্রী, সংসদ সদস্য, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, শিল্পী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন। আগামী ১৯ মে মহিলা অঙ্গন পাতায় উক্ত গোলটেবিল আলোচনার গুরুত্বপূর্ণ অংশ প্রকাশিত হবে।