ড. নাজলী কিবরিয়া। বাংলাদেশি বংশোদ্ভূত সমাজবিজ্ঞানী। তিনি সম্প্রতি বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ও আসমা কিবরিয়ার মেয়ে নাজলী কিবরিয়া। বস্টন বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে নাজলী কিবরিয়া হার্ভার্ড, টুফটস ও সাউথ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। সমাজতত্ত্ব ও নারী-পুরুষ বিষয়ে কাজের স্বীকৃতি হিসেবে একাধিক ফেলোশিপ ও পুরস্কার পেয়েছেন। নাজলী কিবরিয়া পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে সমাজতত্ত্বে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরিবারের সমাজতত্ত্ব তার বিশেষায়িত কাজের ক্ষেত্র।
