জাদুঘর হচ্ছে অতীত ও ভবিষ্যতের সেতুবন্ধন। কালে কালে জাদুঘর মূলত পুরাকীর্তি সংরক্ষণ ও গবেষণার সূতিকাগারে পরিণত হয়। পুরাতত্ত্ব একটি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিজ্ঞানের এগিয়ে যাওয়ার দৃষ্টান্ত তুলে ধরে, যার মধ্য দিয়ে সভ্যতার ক্রমবিকাশের ধারাকে চিহ্নিত করা যায়। সময়ের আবর্তনে এখন প্রতিটি জাতি নিজস্ব স্বকীয়তা, ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণের জন্য গড়ে তুলছে স্বতন্ত্র জাদুঘর। জাদুঘরের প্রয়োজনীয়তা ও গুরুত্ব উপলব্ধি করে প্রতি বছর ১৮ মে জাদুঘর দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭৭ সাল থেকে শুরু হয়েছে এ দিবসটি উদযাপনের রীতি। তাই দিবসটিকে সামনে রেখে এ প্রজন্মের জন্য রইল রাজধানীতে গড়ে উঠা কয়েকটি জাদুঘরের খোঁজখবর। আয়োজনটি গ্রন্থনা করেছেন রিয়াদ খন্দকার
বাংলাদেশ জাতীয় জাদুঘর
প্রতিষ্ঠাকাল :১৯১৩ সালে ঢাকা জাদুঘর নামে প্রতিষ্ঠিত হয়ে ১৯৮৩ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘরে রূপান্তরিত হয়।
অবস্থান :শাহবাগ, ঢাকা
লক্ষ্য ও উদ্দেশ্য :বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক ঐতিহ্যের নিদর্শনাদি সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও এ সংক্রান্ত গবেষণা।
বিভাগ :৭টি গ্যালারি :৪৪টি
নিদর্শন সংখ্যা :প্রায় পঁচাশি হাজার
সময়সূচি :শনিবার থেকে বুধবার :সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০মিনিট। শুক্রবার :বিকাল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট।
সাপ্তাহিক বন্ধ :বৃহস্পতিবার
প্রবেশ মূল্য :দশ টাকা
যোগাযোগের ঠিকানা :বাংলাদেশ জাতীয় জাদুঘর,
শাহবাগ, ঢাকা-১০০০
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
প্রতিষ্ঠাকাল :১৯৬৬
অবস্থান :আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা
লক্ষ্য ও উদ্দেশ্য :বিজ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় করে তোলা, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করা।
বিভাগ বা গ্যালারি :৬টি (ভৌত বিজ্ঞান, জীব বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, শিল্প প্রযুক্তি, মজার বিজ্ঞান ও শিশু গ্যালারি)
সময়সূচি :শনিবার থেকে বুধবার :সকাল ৯টা থেকে বিকাল ৫টা। আকাশ পর্যবেক্ষণ :শনিবার ও রবিবার :সন্ধ্যা ৬টা থেকে ৮টা (আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে)। শুক্রবার :বিকাল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট।
সাপ্তাহিক বন্ধ :বৃহস্পতিবার ও শুক্রবার (অন্যান্য সরকারি ছুটির দিনসমূহ)
প্রবেশ মূল্য :পাঁচ টাকা
যোগাযোগের ঠিকানা :জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর
প্রতিষ্ঠাকাল :১৯৯৪
অবস্থান :ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা
লক্ষ্য ও উদ্দেশ্য :স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক ও বাঙালি জাতির ইতিহাস বর্তমান ও ভবিষ্যত্ প্রজন্মের কাছে তুলে ধরা।
বিভাগ বা গ্যালারি :নিচতলায় দুটি কক্ষ যেখানে রয়েছে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য সংগ্রামী জীবনের সচিত্র প্রদর্শনী, দ্বিতীয় তলায় তিনটি কক্ষে বঙ্গবন্ধুর ব্যবহূত জিনিসপত্র ও পারিবারিক জীবনের সচিত্র প্রদর্শনী।
সময়সূচি :বৃহস্পতিবার থেকে মঙ্গলবার :সকাল ১০টা থেকে বিকাল ৫টা
সাপ্তাহিক বন্ধ :বুধবার
প্রবেশ মূল্য :পাঁচ টাকা
যোগাযোগের ঠিকানা :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর বঙ্গবন্ধু ভবন, বাড়ি-৩২ (নতুন-১২), ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৯।
মুক্তিযুদ্ধ জাদুঘর
প্রতিষ্ঠাকাল :১৯৯৬
অবস্থান :সেগুনবাগিচা, ঢাকা
লক্ষ্য ও উদ্দেশ্য :১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাক বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ সশস্ত্র প্রতিরোধের প্রতি সম্মান প্রদর্শন এবং বর্তমান ও ভবিষ্যত্ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে পরিচিত করানো।
বিভাগ বা গ্যালারি :৬টি
সময়সূচি :সোমবার থেকে শনিবার :সকাল ১০টা থেকে বিকাল ৫টা (অক্টোবর-ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা (মার্চ-সেপ্টেম্বর)
সাপ্তাহিক বন্ধ :রবিবার
প্রবেশ মূল্য :পাঁচ টাকা
যোগাযোগের ঠিকানা :৫ সেগুনবাগিচা, ঢাকা-১০০০
বিজয়কেতন মুক্তিযুদ্ধ জাদুঘর
প্রতিষ্ঠাকাল :২০০০
অবস্থান :ঢাকা সেনানিবাস
লক্ষ্য ও উদ্দেশ্য :স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধের ইতিহাস, সশস্ত্র যুদ্ধের বিবরণ ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন।
বিভাগ বা গ্যালারি :৬টি
সময়সূচি :শনিবার থেকে বুধবার :বিকাল ৩টা থেকে রাত ৮টা
সাপ্তাহিক বন্ধ :বৃহস্পতি ও শুক্রবার (অন্যান্য সরকারি ছুটির দিনসমূহ)
প্রবেশ মূল্য :নেই
যোগাযোগের ঠিকানা :বিজয়কেতন মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকা সেনানিবাস, ঢাকা
টাকা জাদুঘর
প্রতিষ্ঠাকাল :২০১৩
অবস্থান :মিরপুর-২।
লক্ষ্য ও উদ্দেশ্য :সময় ও ইতিহাসকে ধরে রাখতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে কারেন্সি মিউজিয়াম বা মুদ্রা জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।
বিভাগ বা গ্যালারি :গ্যালারি ১-এ উপমহাদেশের বিভিন্ন শাসনামলে প্রচলিত মুদ্রা প্রদর্শিত হচ্ছে। গ্যালারি ২-তে প্রদর্শিত হচ্ছে বর্তমান সময়ের প্রায় সকল দেশের মুদ্রা। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের এবং ভিন্ন ভিন্ন সময়ের কাগুজে নোটসহ এ জাদুঘরে সংরক্ষিত রয়েছে ।
সময়সূচি :খোলা থাকবে শনি থেকে বুধবার সকাল ১১টা
থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং শুক্রবার বিকাল ৪টা থেকে
সন্ধ্যা ৭টা পর্যন্ত।
প্রবেশ মূল্য :নেই।
যোগাযোগ : দ্বিতীয় তলা, ট্রেনিং একাডেমি, বাংলাদেশ ব্যাংক, মিরপুর-২, ঢাকা।
বাঙালিসমগ্র জাদুঘর
প্রতিষ্ঠাকাল :২০০৪
অবস্থান :এলিফ্যান্ট রোড (বাটা সিগন্যাল মোড়), ঢাকা
লক্ষ্য ও উদ্দেশ্য :বাঙালির ইতিহাস, ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতিতে যে সকল কীর্তিমান বাঙালি অবদান রেখেছেন তাদের সৃষ্টি ও কর্ম সংগ্রহ, স্থায়ী সংরক্ষণ ও প্রদর্শন।
বিভাগ বা গ্যালারি :২টি প্রদর্শনী কক্ষে ৪টি বিভাগের আওতায় বিশিষ্ট বাঙালির পোর্ট্রেটসমূহ ও দুর্লভ স্মারক প্রদর্শিত হচ্ছে।
সময়সূচি :শনিবার থেকে বৃহস্পতিবার :সকাল ১০টা থেকে রাত ৮টা শুক্রবার :বিকাল-৪টা থেকে রাত ৮টা সাপ্তাহিক বন্ধ :শুক্রবার সকাল
প্রবেশ মূল্য :পাঁচ টাকা
যোগাযোগের ঠিকানা :বাঙালিসমগ্র জাদুঘর
খায়ের ম্যানশন, ২৩৫/২ এলিফ্যান্ট রোড (বাটা সিগন্যাল মোড়), ঢাকা-১২০৫
শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর
প্রতিষ্ঠাকাল :২০০৭
অবস্থান :এলিফ্যান্ট রোড, ঢাকা
লক্ষ্য ও উদ্দেশ্য :মুক্তিযুদ্ধে ইমাম পরিবারের আত্মত্যাগ এবং একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাহানার ইমাম নব্বইয়ের দশকে যে আন্দোলন গড়ে তোলেন তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তুলে ধরা।
সময়সূচি :শুধু শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত
প্রবেশ মূল্য :নেই
যোগাযোগের ঠিকানা :শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর, কণিকা ৩৫৫, এলিফ্যান্ড রোড, ঢাকা-১২০৫।
কৃতজ্ঞতা :তারিক রহমান সৌরভ, নির্বাহী পরিচালক, বাঙালিসমগ্র জাদুঘর
