চট্টগ্রামের বোয়ালখালীর আহ্লা দরবার শরীফ প্রাঙ্গণে কুতুবে জামান হযরত মৌলনা শাহ্ ছুফী কাজী আছাদ আলী (রা.) পবিত্র বার্ষিক ওরশ আজ সোমবার অনুষ্ঠিত হবে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে-কোরআন তেলাওয়াত, জামাতে নামাজ, ওয়াজ নছিহত, কেরাত, হামাদ নাত, জিকিরে ইলাহী, দুরুদ শরীফ ও আখেরী মোনাজাত। এতে খ্যাতনামা ওলামা কেরামগণ ওয়াজ নছিহত করবেন।
