নোটিশ বোর্ড

আপডেট : ১২ মে ২০১৪, ১৯:৫৬
রঙ গ্রীষ্মের এই প্রখর গরমে বাংলাদেশের অন্যতম ফ্যাশন হাউস রঙ বসেছে তার গ্রীষ্মকালীন পোশাক নিয়ে। গ্রীষ্মের এই তাপদাহে স্বস্তি পেতে, রঙ বাজারে এনেছে বিশেষ টি-শার্ট, ফতুয়া, শার্ট, ছেলে ও মেয়েদের কুর্তা, ট্রাউজার, ছোট হাতার কামিজ, টপস, পঞ্চ ছাড়াও শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ। এছাড়াও তাঁত, ভয়েল, মসলিন, এন্ডি সুতি ও সিল্ক কাপড় ব্যবহার করা হয়েছে। এই গরমে যে রং দেখে চোখ স্বস্তিবোধ করে সেইসব হালকা রংগুলোকে বেছে নেওয়া হয়েছে। ‘মিউজিকা’-এর আনুষ্ঠানিক উদ্বোধন মাল্টিসোর্সিং লিমিটেড সম্প্রতি মোবাইল অপারেটর রবি গ্রাহকদের জন্য লোগো উন্মোচনের মাধ্যমে তাদের নতুন মোবাইল রেডিও ‘মিউজিকা’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে। এ সার্ভিসের মাধ্যমে রবির গ্রাহকরা ৩৩৩৩ নম্বরে ডায়াল করে শুনতে পাবেন দেশের শীর্ষ শিল্পীদের অপ্রকাশিত গান। অনুষ্ঠানে তারকা শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন হায়দার হুসেন, বাপ্পা মজুমদার, শেক মনিরুল আলম টিপু, হাবিব ওয়াহিদ, বালাম, পড়শী, কনা, এলিটা প্রমুখ। অঞ্জন’স লাইফস্টাইল ব্র্যান্ড অঞ্জন’স দেশ ও দেশের ঐতিহ্যকে এক বিশেষ ভূমিকায় উপস্থাপন করেছে সবসময়। এরই ধারাবাহিকতায় অঞ্জন’স গরমের ক্যাজুয়াল বা ফরমাল লাইফস্টাইলকে আরও গতিময় করতে পোশাক আউটলাইনে এনেছে স্বাতন্ত্র্য। চেক ফেব্রিকের আবহে কটন, লিলেন ও ভয়েল কাপড়ে ফুটিয়ে তোলা হয়েছে পোশাকের ক্যানভাস। স্ক্রিন প্রিন্ট বা এমব্রয়ডারির মাধ্যমে প্যাটার্ন বৈচিত্র্যের সাথে পোশাকে দেওয়া হয়েছে কমপ্লিট গর্জিয়াস লুক। সামারের লাইফস্টাইল ও আবহাওয়ার সাথে মিলিয়ে থাকছে কালার কম্বিনেশন যা বেশ স্মুদি। তাই নতুন সব কালেকশন দেখতে ভিজিট করতে পারেন ফেসবুক পেইজের facebook.com/anjans.bd ঠিকানায়। নগরদোলা মে মাসের এই তপ্ত গরমে স্নিগ্ধ পরশ লাগিয়ে দেওয়ার জন্য নগরদোলা নিয়ে এলো নানা রঙের চমত্কার কিছু ডিজাইনের সেমি লং কুর্তি। গরমে আরামের জন্য প্রতিটি কুর্তিকে স্লিভলেস করা হয়েছে এবং সাথে দেওয়া হয়েছে আলাদা থ্রিকোয়ার্টার হাতা। গোলাপি, ফিরোজা, হলুদ, সবুজ ইত্যাদি হালকা রঙের কাপড় ব্যবহার করা হয়েছে। আরামের জন্য কটন কাপড়কে গুরুত্ব দেওয়া হয়েছে। কুর্তিগুলোতে নতুনত্ব আনার জন্য সামনে শার্টের মতো বোতাম দেওয়া হয়েছে। কাটিং প্যাটার্নে আনা হয়েছে নতুনত্ব। কুর্তিগুলোর মূল্য রাখা হয়েছে ক্রেতাদের হাতের নাগালের মধ্যে। পাওয়া যাবে নগরদোলার বসুন্ধরা সিটি ও চট্টগ্রাম দেশীদশ শাখাতে। লাকি থারটিন ক্রাউন সিমেন্টের ‘লাকি থারটিন’ নামক সেল্স ক্যাম্পেইনের সেরা ডিলারদের ১০ দিনের ইউরোপ ভ্রমণে পাঠানোর মাধ্যমে পুরস্কৃত করা হয়েছে। ২৪ এপ্রিল ফ্রান্স, ইংল্যান্ড ও সুইজারল্যান্ড—এই তিনটি দেশের উদ্দেশ্যে ইউরোপ সফরের যাত্রা শুরু হয়। ১০ দিনের ইউরোপ ভ্রমণের সফল আয়োজনের মাধ্যমে ক্রাউন সিমেন্ট দেশীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। কোম্পানির পক্ষ থেকে সফরে ডিলারদের সাথে ছিলেন এম. আই. সিমেন্ট ফ্যাক্টরি লি. (ক্রাউন সিমেন্ট)-এর ডিজিএম মার্কেটিং অ্যান্ড সেলস শৈবাল সাহা। শিশু-কিশোরদের আলোকচিত্র কর্মশালা ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউট আগামী ১৬ মে থেকে মাসব্যাপী শিশু- কিশোরদের আলোকচিত্র কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় ডিজিটাল ক্যামেরায় ছবি তোলাসহ অন্যান্য বিষয় শেখানো হবে। ১০ থেকে ১৬ বছরের শিশু-কিশোররা এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারবে। যোগাযোগ :০১৮১৯-২৮৫৫৮৪।