সোনারগাঁওয়ে ব্যাংক এশিয়ার এজেন্ট শাখা থেকে ৭ লক্ষাধিক টাকা চুরি

আপডেট : ২৫ মে ২০১৯, ২১:৫৫

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া বাজারের ব্যাংক এশিয়ার একটি এজেন্ট ব্যাংক শাখায় চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কোনো এক সময় এ ঘটনা ঘটে। চোরেরা ঐ ব্যাংকের জানালার গ্রিল কেটে নগদ ৭ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান ও পরিদর্শক তদন্ত হেলালউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।