রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার বাসিন্দা মোহাম্মদ ফারুক শেখের হার্টের একটি ভাল্ব নষ্ট হয়ে গেছে। ভাল্ব প্রতিস্থাপন করতে বিপুল অর্থের প্রয়োজন যা তার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তিনি তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানাঃ মোহাম্মদ ফারুক শেখ, সঞ্চয়ী হিসাব নং- ১১৫১৪, সোনালী ব্যাংক, গোয়ালন্দ শাখা, রাজবাড়ি।
শাহীন ইসলাম
স্কুল ছাত্র শাহীন ইসলাম (৯) চোখের জটিল রোগে ভুগছে। ইতিমধ্যে তার ডান চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বাম চোখের দৃষ্টিশক্তিও নষ্ট হওয়ার পথে। চিকিত্সকরা বলেছেন, শাহীনের চোখের জটিল অপারেশন করতে হবে। এতে ব্যয় হবে প্রায় ৫ লাখ টাকা। শাহীনের হতদরিদ্র পিতা রফিকুল ইসলাম ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তি, দাতা প্রতিষ্ঠান ও সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা, মোঃ রফিকুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নং ৩৪০৪০২৬৪, সোনালী ব্যাংক, খানসামা দিনাজপুর শাখা। ফোনঃ ০১৭৬৫৯৯০৬৭৩।
