চাঁপাইনবাবগঞ্জে আমজাত পণ্যের রপ্তানি শীর্ষক কর্মশালা

আপডেট : ১২ মে ২০১৪, ২২:২৯
দেশের প্রধান আম উত্পাদনকারী জেলা চাঁপাইনবাবগঞ্জে গতকাল সোমবার ‘রপ্তানিযোগ্য আম উত্পাদন বৃদ্ধির কলাকৌশল, আম সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ও আম এবং আমজাতপণ্যের রপ্তানির সম্ভাবনা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এগ্রো প্রডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের সার্বিক সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার মিলনায়তনে বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস্ এসোসিয়েশন এই কর্মশালার আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল মতিন ও চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যানতত্ত্ব বিশেষজ্ঞ আব্দুল মাজেদ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দিন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরফ উদ্দিন, কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদ ড. সাইফুর রহমান। কর্মশালায় জেলার বিশিষ্ট আম বাগান মালিক ও আম চাষীরা অংশগ্রহণ করেন।