সাবানের ফেনা দিয়ে তৈরি একেকটি বুদবুদ যে কতটা বড় হতে পারে সেটা দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার ক্ষমতা বহুদিন থেকেই চর্চা করে আসছিলেন চেক রিপাবলিকের দুই কুশলী বুদবুদ বিশারদ মিল্কা বাবলি ও ম্যাটেজ কোডস। আর দীর্ঘদিনের এই সাফল্যের ওপর ভর করেই কিছুদিন আগে দেশটির রাজধানী প্রাগের ট্রেড ফেয়ার প্যালেসে অন্যরকম এক রেকর্ড গড়েন এরা দুজন। মিল্কা ও ম্যাটেজ ১৩০ লিটার পরিমাণ লিকুইড সোপ ব্যবহার করে এমন একটি বুদবুদ তৈরি করেন যেটির মধ্যে অনায়াসেই এঁটে যায় ২১৪ জন পূর্ণবয়স্ক মানুষ। আর রেকর্ড তৈরি করা এই সোপ বাবল বা সাবানের বুদবুদ তৈরি করতে মিল্কা ও ম্যাটেজ ব্যবহার করেন বিশেষভাবে তৈরি ২৮ মিটার পরিধির একটি স্টিল বিম।
