জোকস

আপডেট : ১৩ মে ২০১৪, ১৯:৫০
 :আচ্ছা তুই কখনও ডিপথেরিয়াতে ভুগেছিস? :না ঠিক ডিপথেরিয়াতে না ভুগলেও একবার ডিপথেরিয়া নিয়ে অনেক ভুগতে হয়েছিল? :আশ্চর্য, এটা আবার কেমন কথা? :ইয়ে মানে, বিজ্ঞান ক্লাসে ডিপথেরিয়া বানান করতে না পারায় স্যার কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল তো তাই!  ডাক্তার :এই যে বাবু তোমার জিভটা বের করতো। বাচ্চা :না, এটা কিছুতেই করা যাবে না। ডাক্তার :কেন? তোমার কোনো ভয় নেই তো। বাচ্চা :কে বলেছে ভয় নেই। গতকাল পাশের বাড়ির ছেলেটাকে আমি ভেঙ্গাচ্ছিলাম বলে মা বলেছে এরপর যদি জিভ বের করি তাহলে উনি জিভ কেটে দেবেন। আর মা তো এখন আমার পাশেই বসা!  প্রথম ব্যক্তি :আমার জীবনটা আসলেই খুব দুঃখের রে ভাই। গেল এক বছরে ব্যবসায় লসের পর লস করে আমার যা সম্পদ ছিল তার অর্ধেকই খুইয়েছি। আর সেই সাথে যারা এতোদিন আমার কাছের বন্ধু ছিল তাদের অর্ধেকও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। দ্বিতীয় ব্যক্তি :তাতে কি, এই দুর্দিনেও আপনার অর্ধেক বন্ধু তো অন্তত আপনার পাশে আছে! প্রথম ব্যক্তি :আরে এই অর্ধেক বন্ধু তো জানেই না যে ব্যবসায় লস করে আমি অর্ধেক সম্পদ খুইয়েছি। জানলে ওরাও হয়তো...