সম্প্রতি খেলাঘর ঢাকা মহানগর এর ৮ম “সাহিত্যবাসর” অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা বার্ষিকীর পর দিন হওয়াতে খেলাঘর সংগীতের সাথে শিশুরা কেক কেটে উত্যাপন করে এ আসর। খেলাঘর ঢাকা মহানগর সম্পাদক শাহীন আক্তার-এর সঞ্চালনা ও পরিচালনায় লিখিয়ে বন্ধুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন— খেলাঘর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. কাজী মোজাম্মেল হোসেন, প্রাক্তন সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল জলিল ও কবি রাজু আলীম। খেলাঘর ঢাকা মহানগর-এর সহ-সভাপতি কাজী সুলতান আহমেদ টোকন-এর সভাপতিত্বে স্বরচিত লেখা পাঠ করে পূর্ণ, সাইয়ানা রোদসী, তুষার আদিত্য, মাইসা রায়হান, প্রিপারেটরী পার্লস স্কুলের শিক্ষিকা সেরাজুন নেসা। দলীয় ও একক আবৃত্তি করে মিঠু, রাজ্য, সেতু বড়ুয়া, প্রভাত, সাজিত, আনহা, মুনাজ্জা আলীম ও উম্মে নূর কণা।
