মো. নূরুল ইসলাম
নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের সমাজসেবক মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম (৬৬) চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন। মরহুমের বাড়ি প্রাঙ্গণে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
