মুন্সীগঞ্জে ১১ মাস ধরে স্কুল ছাত্র নিখোঁজ

আপডেট : ১৫ মে ২০১৪, ২১:৪২
মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রায় ১১ মাস ধরে মুন্সীগঞ্জের ডিঙ্গাভাঙ্গা গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র আল মামুন (১৩) নিখোঁজ হলেও দীর্ঘদিনেও কোন হদিস মেলাতে পারেনি পুলিশ। স্কুল ছাত্রের শ্রমিক বাবা-মা ছেলেকে হারিয়ে এখন প্রায় বাকরুদ্ধ। আল মামুন স্কুলে যাওয়ার পথে গত বছর ১১ জুন নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর মামুনকে না পেয়ে নিখোঁজের ১০ দিন পর ২১ জুন তার মা মরিয়ম বেগম বাদি হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মুন্সীগঞ্জ জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, খোঁজ নিয়ে তিনি এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিবেন।