যমুনা ফিউচার পার্কে রবি’র নতুন লাউঞ্জ

আপডেট : ১৫ মে ২০১৪, ২২:৩৮
মোবাইল ফোন অপারেটর রবির চেয়ারম্যান তান শ্রী গাজালি শেখ আবদুল খালিদ বলেছেন, যে কোন প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে গ্রাহকের সন্তুষ্টির উপর। বৃহস্পতিবার বাংলাদেশে রবি’র প্রথম লাউঞ্জ উদ্বোধন শেষে তিনি একথা বলেন। বারিধারায় যমুনা ফিউচার পার্কে ‘কাস্টমার এক্সপেরিয়েন্স সেন্টার’ নামে নতুন এই লাউঞ্জ উদ্বোধন করে আবদুল খালিদ বলেন, গ্রাহক সন্তুষ্টিই রবি’র মূল কথা। অনুষ্ঠানে রবির পরিচালক সেইচি ইকেদা, হাসনুল সুহাইমি ও মাইকেল ক্যুনার এবং সিওও মাহতাব উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাহতাব উদ্দিন বলেন, থ্রি-জি সার্ভিস, ব্রাউজিংসহ সব সেবাকেই গ্রাহকের জন্য সহজলভ্য ও উপযোগী করতে আমরা বদ্ধপরিকর। তিনি জানান, নারী গ্রাহকদের সেবা দিতে ‘অনন্যা’ নামে বিশেষ বুথ রাখছে রবি। এটি প্রথম লাউঞ্জ হলেও দেশে ২৩টি কাস্টমার কেয়ার সেন্টার রয়েছে রবি’র।