মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে আহত শ্রমিক লীগ নেতা

আপডেট : ১৫ মে ২০১৪, ২৩:৩৪
তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়া রেলগেটে ২৫নং ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করেছে মাদক ব্যবসায়ীরা। বুধবার রাতে এ ঘটনা হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত মুজিবুর রহমানের স্ত্রী মরিয়ম বেগম জানান, স্থানীয় কয়েক যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বুধবার রাতে মাদক ব্যবসার প্রতিবাদ করলে মুজিবুরকে রড দিয়ে এলোপাথাড়ি পেটায় মাদক ব্যবসায়ীরা। এক পর্যায়ে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।