তথ্যদুনিয়া

হীরার গ্রহ!

আপডেট : ১৬ মে ২০১৪, ১৯:৪০
হীরার গয়না হতে পারে, কিন্তু কখনও কি শুনেছেন হীরার গ্রহের কথা? এ রকমই এক হীরার গ্রহ আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। হীরায় তৈরি এবং পৃথিবীর চেয়ে অন্তত দুই গুণ বড় একটি গ্রহ আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ‘৫৫ ক্যানক্রি’ নামক পাথুরে এ গ্রহটি কর্কট নক্ষত্রপুঞ্জে অবস্থিত সূর্যের মতো একটি নক্ষত্রকে ঘিরে আবর্তিত হচ্ছে। খালি চোখেই এটি দেখা সম্ভব বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। বিখ্যাত সাময়িকী সায়েন্সে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকরা জানিয়েছেন, মহাকাশে পৃথিবী থেকে চার হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত একটি তারার ওপর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিলেন তারা। তারাটি নিজের অক্ষে প্রতি সেকেন্ডে প্রায় ১০০ বার আবর্তিত হয়। ফলে এর থেকে বেশ শক্তিশালী বেতার তরঙ্গ বিচ্ছুরিত হচ্ছে। কিন্তু ওই বেতার তরঙ্গ অনুসরণ করতে গিয়ে বিজ্ঞানীরা দেখছিলেন, তরঙ্গটি প্রায়ই বাধাগ্রস্ত হচ্ছে। এর কারণ খুঁজতে গিয়ে তারাটিকে কেন্দ্র করে আবর্তনকারী ওই গ্রহের সন্ধান পাওয়া যায়। গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, উচ্চ মাত্রার কার্বনসমৃদ্ধ, পাথুরে গ্রহটি হীরা বা গ্রাফাইটের তৈরি এই তত্ত্বটিকে সমর্থন করে। এই গ্রহে অনেক বেশি ঘনত্বের কার্বন যৌগ থাকার কারণেই গবেষকরা হীরক গ্রহ বলছেন। গ্রহটিতে অক্সিজেন বা পানি থাকার সম্ভাবনা খুবই কম। তবে তরল হিসেবে এই গ্রহপৃষ্ঠে কার্বনের কোনো যৌগের অস্তিত্ব থাকতে পারে। গবেষকরা আরও জানিয়েছেন, ওয়াসপ ১২বি গ্রহটির কেন্দ্রীয়ভাগে থাকতে পারে তরল হীরা বা কার্বনের অন্য কোনো রূপ। আর এমন গ্রহ আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতেও থাকার সম্ভাবনা প্রবল।