রাজবাড়ী প্রতিনিধি
জিপিএ-৫ প্রাপ্তিতে জেলায় শীর্ষস্থান লাভ করেছে রাজবাড়ী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। এবার এই বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তিতে দ্বিতীয় স্থানে রয়েছে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। এবার এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন।