মির্জাপুরে ছাত্রলীগের নতুন কমিটি গঠন

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:৩০
সভাপতি নাইম, সম্পাদক আওলাদ মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা দীর্ঘ ৯ বছর পর টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার জেলা ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগ এই নতুন কমিটির অনুমোদন দিয়েছেন বলে ছাত্রলীগ নেত্রীবৃন্দ জানিয়েছে। মির্জাপুর উপজেলা শাখার ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি হয়েছেন গোড়াই ইউনিয়ন ও উপজেলা শাখার ছাত্রলীগ নেতা খন্দকার নাইম হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন জামুর্কি ইউনিয়ন ও উপজেলা শাখার ছাত্রলীগ নেতা মোঃ আওলাদ হোসেন।