সুগার ড্রিংক থেকে কিডনি স্টোনের ঝুঁকি

আপডেট : ১৮ মে ২০১৪, ২২:১৯
যাদের কিডনি পাথরের ঝুঁকি আছে তাদের বিশেষজ্ঞগণ প্রতিদিন প্রচুর পরিমাণ পানি পান করতে পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন অন্তত এক গ্লাস সুগারি ড্রিংক বা কোক, ফান্টাসহ সফট ড্রিংক বা চিনিযুক্ত পানীয় পান করেন তাদের কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি স্বাভাবিকের চেয়ে বেশি। এ ব্যাপারে গবেষণার সিনিয়র অথার ডিভিশন অব নেটওয়ার্ক মেডিসিন এবং ব্রাইহামের ওমেন্স হসপিটালের বিশেষজ্ঞ ড. গ্যারি চুরহান উল্লেখ করেন, কিডনি পাথর রোধে পরামর্শের জন্য বহু রোগী আসেন। এক্ষেত্রে ডায়েট, লাইফ স্টাইল, হেলথ এবং পানীয় সম্পর্কে পরামর্শ দিয়ে থাকেন। গবেষণায় দেখা গেছে, বিভিন্ন ধরনের কোলা, সোডাসহ চিনিযুক্ত পানীয় পানে কিডনি পাথরের ঝুঁকি বেশি। গবেষণায় বলা হয়, যারা নিয়মিত সুগারি ড্রিংক পান করেন তাদের কিডনি পাথরের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে ৩৩ ভাগ বেশি। তবে গবেষকগণ বলেছেন, কফি, টি, ওয়াইন, বিয়ার এবং কমলার রস কিডনি পাথরের জন্য কম ঝুঁকিপূর্ণ। গবেষণার বিষয় ছিল কিডনি স্টোন এবং চিনিযুক্ত পানীয় ও নন ডেয়ারি ক্যালশিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য সাপ্লিমেন্টের সঙ্গে সম্পর্ক নিরূপণ। এ ব্যাপারে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড:এলেইন ওরচেষ্টার মনে করেন সুগারি ড্রিংক থেকে ওবেসিটি বা মুটিয়ে যাওয়ার ঝুঁকি থাকে। আর এ থেকেই কিডনি স্টোনের ঝুঁকি বাড়ে। ড. ওরচেষ্টার মনে করেন গবেষণার ফলাফল যথেষ্টভাবে কিডনি স্টোন সৃষ্টিতে সুগারি ড্রিংকের ভূমিকা পরিষ্কার না হলেও এটার যথেষ্ট বিশ্বাসযোগ্যতা রয়েছে এবং রোগীদের কিডনি স্টোন রোধে চিনিযুক্ত কোমল পানীয় ও বেভারেজ পান না করার পরামর্শ দিতে হবে। এ গবেষণার ফলাফলটি আমেরিকান সোসাইটি অব নেফ্রোলজি জার্নালে প্রকাশিত হয়েছে। লেখক:চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ