বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ, সেভ দ্যা চিলড্রেন ও যুক্তরাষ্ট্রের জন হপকিন্স স্কুল অব পাবলিক হেলথ-এর যৌথ উদ্যোগে শুরু হয়েছে জেলা পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ব্যবস্থাপকদের কৌশলগত নেতৃত্ব ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার জন্য প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) বা কোর্স ফ্যাসিলিটেটরস প্রশিক্ষণ কর্মশালা।
দাতা সংস্থা ইউএসএআইডি’র অর্থায়নে রাজধানী ঢাকার বিয়ামে গত ১১ মে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা আগামী ২৪ মে শেষ হবে। জন হপকিন্স স্কুল অব পাবলিক হেলথ-এর ইমেরিটাস অধ্যাপক হেনরি মোজলেহ ও ডা. হাফিজ রহমান মূল প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন।
এ কর্মশালা থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা জেলা পর্যায়ের সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ও নির্দিষ্ট সংখ্যক উপজেলা পর্যায়ের ব্যবস্থাপকগণকে প্রশিক্ষণ প্রদান করবেন। —প্রেস বিজ্ঞপ্তি
